শিভ্যালরী প্রথার উদ্ভব ও বিকাশ আলোচনা কর?
ভূমিকা: মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য প্রথা হল সামান্ততান্ত্রিক প্রথা। আর সামান্ততান্ত্রিক প্রথার আরেকটি শাখা প্রথা ছিল শিভ্যালরী প্রথা। সামন্তবর্গ গরীব কৃষকদের অত্যাচার নির্যাতন করে ভূমি চাষ করাতো। সামন্তরা কৃষকদের আক্রমণ এবং নিজেদের অন্যন্য নিরাপত্তার জন্য শিভ্যালরী প্রথা চালু করে।
শিভ্যালরী প্রথা কি: মধ্যযুগে সামন্তপ্রভুদের শিষ্টাচার, আচরণ ও তাদের নিরাপত্তাজনিত প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়ে যে বিশেষ পদ্ধতির বিকাশ ঘটে তাই শিভ্যালরী প্রথা নামে পরিচিত। এটা ছিল সামন্তপ্রভুদের নিরাপত্তার প্রয়োজনে গড়ে ওঠা সামরিক প্রতিষ্ঠন। এ প্রতিষ্ঠানের সদস্যদের বলা হত লাইট বা বীর । এরা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল। ধর্ম ও অস্ত্রে সজ্জিত দ্রুতগামী অশ্বের পিঠে চড়ে বেড়াতেন। মূলত শক্তিমান ঘোড়সাওয়ার যোদ্ধাদের বোঝাতেই শিভ্যালরী শব্দটি ব্যবহৃত হয়।
শাব্দিক অর্থে শিভ্যালরীঃ Chivalary শব্দের উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ Chevalier । স্পেনে ও ইংল্যান্ডে Cavalier এবং cavaliery শব্দের প্রচলন হয়। এ শব্দগুলোর অর্থ অশ্বরোহী। তৎকালীন ইউরোপীয় অশ্বরোহী যোদ্ধাদের বোঝাতেই এই শব্দগুলো ব্যবহৃত হত।